শিরোনাম

সঞ্চিতার দায়িত্ব রোমিও'র কাঁধে! | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি বিনোদন ডেস্কঃ

সঞ্চিতার সকল দায়িত্ব রোমিও'র কাঁধে।  সঞ্চিতা দত্ত সময়ের আলোচিত মডেল, অভিনেত্রী। এপার বাংলা  থেকে ওপার বাংলায় নিয়মিত মডেলিং ও অভিনয় করছেন তিনি।
শুধু তাই নয় লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ দ্বিতীয় রানার আপও হয়েছিলেন তিনি।

অভিনয়,  মডেলিং এর পাশাপাশি সঞ্চিতার গানের গলাও বেশ চমৎকার।  ইতোমধ্যে তার গাওয়া গানের স্টুডিও ভার্সনও মুক্তি পেয়েছে। হাতে আছে আরো বেশ কয়েকটি গান যা খুব দ্রুতই মুক্তি পানে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। 
সোমবার আপন ইভানের পরিচালনা ও জেরিন শেখ -এর  লেখা একক নাটক গোলকধাঁধা নাটকে সুটিং শেষ হয়েছে রাজধানীর আশিয়ানসিটি এলাকার বিভিন্ন লোকেশনে। 
এই নাটকে সঞ্চিতা দত্ত বাবা মা হারা একজন এতিম মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।  চাচা আহমেদ সাব্বির রোমিও' র কাছেই বড়ো হোন তিনি। রোমিও' র ঘড়ে কোন সন্তান না থাকায় সঞ্চিতা কে নিজের মেয়ের মতো লালনপালন করেন রোমিও'র। এই নাটকে মোহনার চরিত্রে দেখা যাবে সঞ্চিতাকে। সঞ্চিতা( মোহনা)'র চাচার চরিত্রে অভিনয় করেছেন আহমেদ সাব্বির রোমিও।  
নাটকের পরিচালক আপন ইভান বলেন, মোহনা একটি ব্রোকেন ফ্যামেলির মেয়ে। অনেক  ছোট থাকতেই মোহনার মা - বাবার মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তারা দুইজনই মারা যান।  মা- বাবার মৃত্যু পরে  চাচার কাছেই বড়ো হোন মোহনা।মোহনার সকল দায়িত্বভার গ্রহণ করেন তার চাচা।  অসাধারণ একটি পারিবারিক কাহিনী  নিয়ে নির্মিত এই নাটকটি অচিরেই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে।  
গোলকধাঁধা নাটকে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন,তন্ময় সোহেল, লিজা,শাহিনা জামান,জান্নাতুল শশী সহ আরো অনেকে।


No comments