শিরোনাম

গণধর্ষণ মামলার আসামী শান্ত বদলগাছি থেকে গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি

গণধর্ষণ মামলার আসামী শান্ত বদলগাছি থেকে গ্রেফতার

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩ জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি টহল দল আজ ২৮ ডিসেম্বর সকাল ১০টায় নওগাঁ জেলার বদলগাছী থানার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে উক্ত গ্রামের মোঃ শামসুল হকের পুত্র গণধর্ষণ মামলার আসামী মোঃ শান্ত (৩০) কে গ্রেফতার করে। 

র‍্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২ আগস্ট বিকালে ধর্ষক হাসনাইন হোসেন ওরফে তমাল ভিকটিম মারুফা আক্তারকে (১৩) দেখা করার কথা বলে হিলি থেকে পাঁচবিবি পার্কে নিয়ে আসে।

পরে সন্ধ্যায় তমালসহ বায়জিদ ও অজ্ঞাত কয়েকজন সহযোগী পাঁচবিবি থানার নওদাপাড়া গ্রামের নির্জন এক বাড়িতে নিয়ে যায় এবং গভীর রাতে তমাল ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এবং একপর্যায়ে ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে। সকালে ভিকটিম এর জ্ঞান ফিরলে আসামীরা তাকে গাড়িতে উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। 

পরবর্তীতে ভিকটিম বাড়িতে গিয়ে তার পরিবারকে ঘটনার বিস্তারিত জানালে ভিকটিমের পরিবার ৬ আগষ্ট পাঁচবিবি থানায় একটি ধর্ষন মামলা রুজু করে।


মামলা হওয়ার পর থেকেই র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী তমাল ও বায়জিদকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আসামী তমাল জানায়,প্রথমে সে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে এবং ভিকটিম অজ্ঞান হয়ে পড়লে বায়জিদ এবং শান্ত নামে আরো ২ জন ভিকটিমকে পালাক্রমে ধর্ষন করে যা ভিকটিম অজ্ঞান থাকায় বুঝতে পারেনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আসামী শান্তকে পাঁচবিবি থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

No comments