বগুড়া রেল স্টেশনে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ! ঝলসে গেল বৃদ্ধের হাত-পা | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়া রেলস্টেশনে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে মোজাম প্রামানিক (৭০) নামের এক বৃদ্ধের দুই হাত-পা ঝলসে গেছে।
শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রেলস্টেশনে ওভারব্রীজের নিচে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত মোজাম প্রামানিক বগুড়া জেলার সোনাতলা থানার তালতলা গ্রামের হিমদ প্রামানিকের ছেলে। তিনি রেলস্টেশন এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলস্টেশনে থাকা ভাসমান শিশুরা ককটেল সদৃশ্য একটি বস্তু কুড়িয়ে পায়। এসময় ওই বৃদ্ধ ইট দিয়ে সেই বস্তুটিকে আঘাত করলে তা বিস্ফোরিত হলে তার দুই হাত ও দুই পা ঝলসে যায়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণে আহত মোজাম চিকিৎসাধীন রয়েছেন। তার দুই হাত পা ঝলসে গেছে। তার অবস্থা আগের তুলনায় ভাল।

No comments