ধুনটে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা | Bogura TV | বগুড়া টিভি
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে হাসেম আকন্দ (৩২) নামের এক ইলেকট্রনিক মিস্ত্রি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ১৮ ডিসেম্বর সোমবার বিকালে কোন এক সময় আত্মহত্যা করে বলে ধারনা করা করছে স্থানীয়রা। হাসেম আকন্দ ধুনট পৌর এলাকার ১নং ওয়ার্ডের পশ্চিম ভরণশাহী থানা পাড়া গ্রামের মৃত মজনু আকন্দের ছেলে। সংবাদ পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।
কাউন্সিলর মঞ্জিল আকন্দ বলেন, কি কারণে আত্মহত্যা করতে পারে তা বলতে পারছেনা স্থানীয় লোকজন। ইলেকট্রনিক মিস্ত্রি হাসেম আকন্দ শয়ন কক্ষে বাঁশের তীরের সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় ও পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

No comments