বগুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ১৮ ই ডিসেম্বর সকাল ১১ টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই প্রতীক বরাদ্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বরাদ্দকৃত প্রতিকপ্রাপ্তরা হলেন, বগুড়া-১ঃ সারিয়াকান্দি- সোনাতলা :১। এন, এম, আবু জিহাদ, তৃণমূল বিএনপি, প্রতীক - সোনালী আঁশ। ২। কে এস এম মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র, প্রতীক-ঈগল।
৩। মোছাঃ শাহাজাদী আলম লিপি, স্বতন্ত্র, প্রতীক - তবলা। 8। মোঃ আনোয়ার হোসেন, তরিকত ফেডারেশন, প্রতীক - ফুলের মালা। ৫। মোঃ ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ, স্বতন্ত্র, প্রতিক - ট্রাক। ৬। মোঃ গোলাম মোস্তফা বাবু, জাতীয় পার্টি, প্রতীক - লাঙ্গল।
৭। মোঃ নজরুল ইসলাম, খেলাফত আন্দোলন, প্রতিক-বটগাছ। ৮। মোঃ শোকরানা, স্বতন্ত্র, প্রতিক - কেটলি। ৯। মোঃ হাসান আকবর আফজল, জাসদ, প্রতীক-মশাল। ১০। সাহাদারা মান্নান, আওয়ামীলীগ, প্রতীক - নৌকা।
বগুড়া -২, শিবগঞ্জ: ১। আল ফারাবী মোঃ নূরুল ইসলাম, স্বতন্ত্র, প্রতীক-বেঞ্চ। ২। বরকত উল্লাহ, বিএনএফ, প্রতীক-টেলিভিশন। ৩। মোছাঃ বিউটী বেগম, স্বতন্ত্র, প্রতীক-ট্রাক। 8। মোঃ আকরাম হোসেন, স্বতন্ত্র, প্রতীক-কাচি। ৫। মোঃ বজলুর রহমান, তৃণমূল বিএনপি, প্রতীক- সোনালী আঁশ। ৬। মোঃ মুনছুর রহমান শেখ, বাংলাদেশ কংগ্রেস, প্রতীক- ডাব।
৭। শরিফুল ইসলাম জিন্নাহ, জাতীয় পার্টি, প্রতীক- লাঙ্গল।
বগুড়া -৩, দুপচাঁচিয়া- আদমদীঘি: ১। অজয় কুমার সরকার, স্বতন্ত্র, প্রতীক- কাঁচি। ২। খান মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী, স্বতন্ত্র, প্রতীক- ট্রাক।
৩। মোছাঃ আফরিনা পারভীন, সুপ্রিম পার্টি, প্রতীক- একতারা। 8। মোঃ আফজাল হোসেন, স্বতন্ত্র, প্রতীক- ফুলকপি। ৫। মোঃ আব্দুল মোত্তালেব, তৃণমূল বিএনপি, প্রতীক- সোনালী আঁশ। ৬। মোঃ আঃ মালেক সরকার, জাসদ, প্রতীক- মশাল। ৭। মোঃ তাজ উদ্দীন মন্ডল, বাংলাদেশ কংগ্রেস, প্রতীক- ডাব।
৮। মোঃ নজরুল ইসলাম, স্বতন্ত্র, প্রতীক- কেটলি।
৯। মোঃ নূরুল ইসলাম তালুকদার, জাতীয় পার্টি, প্রতীক- লাঙ্গল। ১০। মোঃ রফিকুল ইসলাম সরদার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, প্রতীক- নোঙর।
১১। ফেরদৌস স্বাধীন ফিরোজ, স্বতন্ত্র , প্রতীক- ঈগল।
বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম: ১। এ, কে, এম রেজাউল করিম তানসেন, জাসদ, প্রতীক-নৌকা। ২। জিয়াউল হক, স্বতন্ত্র, প্রতীক-ঈগল। ৩। মোঃ আশরাফুল হোসেন আলম, বাংলাদেশ কংগ্রেস, প্রতীক-ডাব। 8। মোঃ মোশফিকুর রহমান, স্বতন্ত্র, প্রতীক- ট্রাক।
৫। শাহীন মোস্তফা কামাল, জাতীয় পার্টি, প্রতীক- লাঙ্গল।
বগুড়া -৫, শেরপুর-ধুনট: ১। মোঃ আলী আসলাম হোসেন রাসেল, বিএনএফ, প্রতীক-টেলিভিশন।
২। মোঃ নজরুল ইসলাম, ইসলামী ঐক্য জোট, প্রতীক- মিনার। ৩। মোঃ মজিবর রহমান (মজনু),আওয়ামী লীগ, প্রতীক-নৌকা। 8। মোঃ মামুনার রশিদ, বাংলাদেশ কংগ্রেস, প্রতীক-ডাব। ৫। মোঃ রাসেল মাহমুদ, জাসদ, প্রতীক- মশাল।
বগুড়া- ৬, বগুড়া সদর: ১। মোঃ আজিজ আহম্মেদ, জাতীয় পার্টি, প্রতীক-লাঙ্গল। ২। মোঃ আব্দুল মান্নান, স্বতন্ত্র, প্রতীক- ট্রাক। ৩। মোঃ শহিদুল ইসলাম, ন্যাশনাল পিপল্স পার্টি, প্রতীক-আম। 8। রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগ, প্রতীক-নৌকা।
৫। সৈয়দ কবির আহম্মেদ, স্বতন্ত্র, প্রতীক- ঈগল।
বগুড়া - ৭, গাবতলী- শাজাহানপুর: ১। এ. টি. এম আমিনুল ইসলাম, জাতীয় পার্টি, প্রতীক - লাঙ্গল।
২। মেহেরুল আলম মিশু, বাংলাদেশ কংগ্রেস, প্রতীক- ডাব। ৩। মোঃ- আব্দুর রাজ্জাক, জাসদ, প্রতীক- মশাল। ৪। মোঃ আব্দুল মজিদ, জাতীয় পার্টি (জেপি), প্রতীক- বাইসাইকেল। ৫। মোঃ এনামুল হক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, প্রতীক- ছরি। ৬। মোঃ নজরুল ইসলাম, স্বতন্ত্র, প্রতীক- কেটলি। ৭। মোঃ ফজলুল হক, এনপিপি, প্রতীক- আম। ৮। মোঃ মোস্তফা আলম, আওয়ামীলীগ, প্রতীক- নৌকা। ৯। মোঃ রনি, বিএনএম, প্রতীক - নোঙর। ১০। মোঃ রেজাউল করিম (বাবলু), স্বতন্ত্র, প্রতীক- ট্রাক। ১১। মোঃ সরকার বাদল, স্বতন্ত্র, প্রতীক- ঈগল।
আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। পরে আনন্দে মেতে উঠেন প্রার্থীরা।

No comments