রাতে ফোনে ডেকে নেওয়া হয় দু'ভাইকে, সকালে বিলে মিললো গলাকাটা মরদেহ | Bogura TV | বগুড়া টিভি
মাগুরার মহম্মদপুর উপজেলার নড়াইল সীমান্তে ইছামতি বিল থেকে সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৬) নামে আপন দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার ছেলে।
এ ঘটনায় পানিঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, রাতে তাদের দুই ভাইকে কে বা কারা ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সকাল ১১টার দিকে এলাকাবাসী ইছামতি বিলের মধ্যে তাদের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের নিকট খবর পেয়ে তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন।

No comments