শিরোনাম

বগুড়ায় নৌকায় ভোট চেয়ে গণসংযোগ | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ায় নৌকা মার্কার ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে। ১৯শে ডিসেম্বর মঙ্গলবার দুপুর বারোটায় বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় মুজিব মঞ্চে এই গণসংযোগ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গ্রামকে শহরে রূপান্তর করা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আবারও নৌকা মার্কায় ভোট চেয়ে সাধারণ মানুষের কাছে নৌকা মার্কার উন্নয়ন তুলে ধরে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উৎসব মুখের পরিবেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের উন্নয়নে অবদান রাখবে জনপ্রতিনিধিরা এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমান মজনু।

বগুড়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নৌকা মার্কার ভোট চেয়ে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন এমন প্রতিশ্রুতি দিলেন বগুড়ার উপ নির্বাচনে বিজয়ী হওয়া সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

বিগত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সেভাবে আবারো সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম দুলু, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, শাহাদত আলম ঝুনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনি,  দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, জেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা মহিলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, তাঁতী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।


No comments