বগুড়ায় ব্যস্ত সময় পার করছে মুদ্রণ শিল্পের শ্রমিকরা | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
সারাদেশে বইছে ভোটের হাওয়া, চলছে প্রচার-প্রচারণা। প্রচার দুনিয়া যখন ইন্টারনেটে, তখনও নির্বাচনের প্রচারকাজে পোস্টার একটি আদি মাধ্যম হয়ে আছে। তাই ব্যস্ত সময় পার করছে বগুড়ার মুদ্রণ শিল্পের শ্রমিকরা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরই শুরু হয়ে গেছে প্রার্থীদের প্রচারণা। এরইমধ্যে শহরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর ছবি ও প্রতীক সংবলিত পোস্টার দেখা গেছে।রাজনৈতিক দলের এসব পোস্টারের আঁতুড়ঘর বগুড়ার ছাপাখানা।
ভিডিও দেখুন
মুদ্রণ শিল্পের শ্রমিকরা জানান, এখানকার ছাপা মেশিনগুলো চলছে অবিরাম। বগুড়া জেলা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হবার কারণে বগুড়া সহ আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে পোস্টার ও লিফলেট ছাপাতে আসছেন বগুড়ায়।
নতুন বছরের শুরুতেই বিভিন্ন সভা সমাবেশ ধর্মীয় আলোচনা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা হ্যান্ডবিল ক্যালেন্ডার ও বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করে থাকে।
মুদ্রণ শিল্পের ব্যবসায়ীরা জানান, গত বছরগুলোর তুলনায় এবার একই সাথে নতুন বছর ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থাকলেও কাজের চাহিদা অনেক কমে গেছে। কাগজ কালি শ্রমিক সহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পাওয়ার ফলে মুদ্রণ শিল্প লসের শিকার হচ্ছে।
সরকার পেপার হাউজের ম্যানেজার জানান,
ডলার সংকট এবং সিন্ডিকেট ব্যবসার কারণে কাগজের দাম বাড়ার কারণে চাহিদা অনেক কমে গেছে পাশাপাশি প্রয়োজনের তুলনায় অনেক কম কাগজ বিক্রি হচ্ছে।
নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মুদ্রণকাজে মুখর থাকে ছাপাখানা। ভোটের প্রচার শুরুর পরেই এই ব্যস্ততা কয়েকগুণ বেড়েছে। প্রতিদিনই নতুন নতুন প্রার্থীদের ক্রয় আদেশ আসছে। তবে ছাপার খরচ বেড়ে যাওয়ায় লাভের হিসাব করা কঠিন হয়ে যাচ্ছে ব্যাবসায়ীদের।
মামুন প্রিন্টিং প্রেসের মালিক জানান, বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও কাগজ-কালির দাম বেড়েছে। তাই নির্বাচনের আগে পোস্টার ছাপানোর খরচও বেড়েছে। কাগজ-কালির মান ও ছাপার পরিমাণের ওপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয়। ১৮/২৩ মাপের প্রতিটি পোস্টার ছাপাতে খরচ পড়ছে সাড়ে ৪ টাকা থেকে ৫ টাকা। ১৫/২০ আকারের প্রতিটি পোস্টার ছাপাতে ২ টাকা ৭৫ পয়সা লাগছে। এছাড়া ৭/১০ আকারের প্রতিটি লিফলেট বানাতে ২ টাকা পর্যন্ত খরচ হচ্ছে।

No comments