বগুড়ায় রহিমা নার্সিং কোচিং সেন্টার এর অভিভাবক সমাবেশ | Bogura TV | বগুড়া টিভি
কামরুজ্জামান সম্পদ, ( বগুড়া )ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
শনিবার জেলা পরিষদের হলরুমে রহিমা নাসিং কোচিং সেন্টার এর অভিভাবক সমাবেশ বগুড়া নাসিং কলেজের সাবেক অধ্যক্ষ ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস তালুকদার বাবু, ডাঃ,আকতারুজ্জামান সরকার, শিক্ষক ইঞ্জিনিয়ার জোবায়ের হোসেন বিপ্লব মোঃ শুভ, মোঃ সেকেন্দার।
বক্তারা অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর ও সাফল্য কামনা করেন। সেই সাথে অভিভাবকদের সুদৃষ্টি কামনা করেন। আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন ক্যাগরীতে মাসিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করেছে।

No comments