বগুড়ায় তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইতিহাস চর্চা পরিষদ | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়া ইতিহাস চর্চা পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
ও কেক কর্তন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের মফিজ পাগলার মোড় রোচাস রেস্টুরেন্টে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রবীণ চিকিৎসক ও বগুড়া ইতিহাস চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: সি.এম. ইদরিস এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ। সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডাঃ মশিউর রহমান, অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল, বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম দুলাল।
আরও বক্তব্য রাখেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট, শের আলী, বীরমুক্তিযোদ্ধা কে.এম রাজিউল্লাহ, জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক স্থপতি কাজী হাসিম মাহমুদ, কোষাধ্যক্ষ সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, সাংগঠনিক সম্পাদক খন্দকার রবিউল আলম লিটন, গবেষণা সম্পাদক অধ্যাপক ড. সাহিদুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ ফজলুল হক, পাঠাগার সম্পাদক মাসুম আওরঙ্গজেব, নির্বাহী সদস্য মোঃ সাইরুল ইসলাম, মোঃ জহুরুল হক, এ্যাডভোকেট মোজাম্মেল হক, ডা: মতিউর রহমান, ডাঃ শরিফুর রশিদ দিপু, ডাঃ সামির হোসেন মিশু, হাসানুজ্জামান মোঃ ইদরিস রানা, অধ্যাপক আফজাল হোসেন জেমস প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে তৃতীয় সামির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সাধারণ হোসেন সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার।
আলোচনা সভায় বিদগ্ধ আলোচকবৃন্দরা বলেন, পুণ্ড্রনগর খ্যাত বগুড়া আড়াই হাজার বছরের ইতিহাস ঐতিহ্য লালন করলেও এখনও সরকারি ভাবে জেলার কোন গেজেটিয়ার প্রকাশিত হয়নি। ফলে জেলার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে তরুণ প্রজন্য তেমন কিছু জানে না, এটাই নিরেট বাস্তবতা। আর তাই সময়ের পথ পরিক্রমায় নতুন প্রজন্মের জন্য বগুড়ার ইতিহাস-ঐতিহ্য ধারণ-লালন এবং সংরক্ষণের উদ্দেশ্যকে সামনে রেখে ২০২০ সালের ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল বগুড়া ইতিহাস চর্চা পরিষদ। করোনাকালীন বিরুপ পরিস্থিতিতে যাত্রা শুরু হলেও দেখতে দেখতে এই সংগঠন আজ তৃতীয় বর্ষ পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করছে। এটা নি:সন্দেহে বগুড়ার আপামর ইতিহাসবিদগ্ধ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।

No comments