শিরোনাম

শাজাহানপুর সরকারি কমর উদ্দিন কলেজে বিজয় দিবস উদযাপন | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরের সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আছাদুর রহমান দুলু।
অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিকের সভাপতিত্বে আরও অংশ নেন উপাধ্যক্ষ মাহমুদুর রহমান গোলাপ, সহকারি অধ্যাপক সোহেলী আকতার, প্রভাষক রুহুল আমিন তোহা, আব্দুল হান্নান ডালিম, আমিরুল করিম রানা, আনোয়ার হোসেন, এসএম শাহিনুর রহমান ও আশরাফুল আলম প্রমুখ।

No comments