ধুনটে এলাঙ্গী ইউনিয়ন আ.লীগের কর্মী সভা | Bogura TV | বগুড়া টিভি
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার ধুনটে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয় চত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিনুর রহমান শাহীনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের (ধুনট- শেরপুর) আসনের সংসদ সদস্য মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনু।
উক্ত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহা আরিফ ওপেল, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য মোজাফফর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কুদরতি খোদা জুয়েল, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম আলহাজ্ব মাসুদ রানা, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিক, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন রিপন, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিক এর সহধর্মিণী মারিয়া নবী,
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ, ধুনট উপজেলার উপজেলা যুবলীগের সভাপতি ভিপি সেখ মতিউর রহমান , উপজেলা কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম সবুজ, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর রহমান মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, সহ এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

No comments