শিরোনাম

ধামইরহাটে এবি ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন | Bogura TV | বগুড়া টিভি



মোঃ এ কে নোমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে আরব-বাংলাদেশ ব্যাংক তথা এবি ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর দুপুর ২ টায় ধামইরহাট ইউনিয়ন সদরের হরিতকীডাঙ্গা বাজারে এই এজেন্ট ব্যাংকের উদ্বোধন করা হয়।

 এ সময় জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম, বিশিষ্ট বীমাবিদ জবেদুল ইসলাম, বিশিষ্ট মাওলানা এনামুল হক মাদানী, সুফল ট্রেডার্সের ব্যাবস্থাপনা পরিচালক শাহিন কাদির, উপ-নির্বাহী পরিচালক মিরাজুল হক, সহকারী পরিচালক বদিউজ্জামান, সাইফুল ইসলাম, উপদেষ্টা সোহেল রানা, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments