শিরোনাম

ভাঙ্গা এবং শিবচরে কাজী জাফরউল্লার ভাই সাকলাইন কাজীকে অবাঞ্ছিত ঘোষণা | Bogura TV | বগুড়া টিভি



রিপন সিকদার,মাদারীপুর পুতিনিধিঃ

শেখ পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবাত্রা বলায় গত কাল বিকালে শিবচর উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর- ৪ আসনের জাতীয় সংসদ সদস্য  মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, সাকলাইন কাজীকে  আওয়ামীলীগ থেকে বহিস্কার ও আইনের আওতায় আনতে হবে - চীফ হুইপ সহ শেখ পরিবারকে নিয়ে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে তিনি আরো বলেন  ভাঙ্গার কাউলিপাড়ার  সাকলাইন কাজী(ফরিদপুর জেলা আওয়ামীলীগ সহসভাপতি) শেখ পরিবার, শেখ সেলিম, আমার ভাই চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শেখ হেলাল, মামাতো ভাই শেখ তন্ময়কে নিয়ে জাত-বেজাতে গালিগালাজ করেছেন। Same কাজী সাকলাইন । 

ইতোমধ্যেই কাজী সাকলাইনের বিরুদ্ধে এই এলাকার মানুষ মামলা করেছেন। এই প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন জনাব জহির চৌধুরী সভাপতি শিবচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মুরাদ মিয়া চেয়ারম্যান দত্তপাড়া ইউনিয়ন পরিষদ, চৌধুরী পান্নু সভাপতি দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, ইলিয়াস পাশা সভাপতি শিবচর উপজেলা আওয়ামী যুবলীগ, খায়রুজ্জামান খান সাধারণ সম্পাদক শিবচর উপজেলা আওয়ামী যুবলীগ সহ  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগের নতাকর্মী।

No comments