রেলওয়ের সম্পত্তি থেকে গাছ কাটা ও মাটি উত্তোলন করার অভিযোগ | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
রেলওয়ের লীজকৃত সম্পত্তি থেকে গাছকাটে মাটি উত্তোলন করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে লালমনিহাট
ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ আবুল আজাদ।
অভিযোগে উল্লেখ করেন মোছাঃ হাসনা বানু, স্বামী মৃত ছরোয়ার জাহান, সাং- আগুনিয়াতাইড়, থানাঃ সোনাতলা, জেলাঃ বগুড়া লিখিত অভিযোগে উল্লেখ করেন তার স্বামী রেলওয়ে কর্মকর্তা ছিলেন, তিনি চাকরি অবস্থায় ১৯৮৬ সালে মৃত্যু বরন করেন। গত ১৪/০৫/১৯৭৫ ইং সালে হাসনা বানুর নামে ১৫০ শতক জমি রেলওয়ে হতে লীজ নিয়ে বিভিন্ন গাছ রোপন করে জমিতে ফসলাদি ফলাইয় ও রেলওয়ের রাজস্ব প্রদান করে।
চলতি বছরের ১৫ ই এপ্রিল ১। মোঃ আসাদুল মিয়া, পিতা মৃত-ফকুর উদ্দিন, স্থায়ী ঠিকানাঃ বগার ভিটা, থানাঃ সাঘাটা ২। মোঃ রাশেদুজ্জামান রাশেদ খান, ও ৩। মোঃ আবু হান্নান খান, ৪। মোঃ রাসেল খান, উভয়ের পিতা এমদাদুল হক খান, সর্ব সাং হিয়াতপুর, থানা: গোবিন্দগঞ্জ, জেলাঃ গাইবান্ধা, ৫। মোঃ আনোয়ার, পিতা- অজ্ঞাত, সাং-উলিপুর, থানাঃ গোবিন্দঞ্জ, জেলাঃ গাইবান্ধা, ৬। মোঃ মাসুদ মিয়া, পিতাঃ আসাদুল মিয়া, সাং-বগার ভিটা, থানাঃ সাঘাটা, জেলাঃ গাইবান্ধা ৭। মোঃ জামিল মিয়া, পিতা-মৃত ছলিম উদ্দিন। সকলের স্থায়ী ঠিকানা আগুনিয়াতাইড়, থানাঃ সোনাতলা, জেলা বগুড়াগন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক জমিতে রোপনকৃত ১টি আম গাছ, ১টি কাঠাল গাছ, ১টি লিচু গাছ, ১টি আতাফল গাছ, ১টি কদম গাছ, ১টি নাটুর গাছ ও ১০-১৫ টি ফলসহ সুপারি গাছ ও অন্যান্য গাছ কাটিয়াছে তৎসঙ্গে বাংলাদেশ রেলওয়ে সম্পত্তি হইতে ২ ফিট পরিমান মাটি কাটিয়া বিভিন্ন লোক নিকট বিক্রি করিয়াছে এমনকি ক্ষেতে পানি দেওয়ার জন্য ৫ ঘোড়া শক্তি সম্পূর্ণ একটি মোটর ও তার উপর দোচালা টিনের ঘর ও মটরের বিদ্যুতের সরঞ্জাম সহ সব লইয়া গিয়াছে। এমতাবস্থায় কাগজ পত্র মূলে সুবিচার পাওয়ার আবেদন করেন তিনি।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments