জয়পুরহাটের কালাই থেকে ট্যাপান্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি
দবিরুল ইসলাম,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পু্রহাটের কালাই থানা থেকে ৩২ পিস নেশা জাতীয় ট্যাপান্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা ।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে র্যাবের ১টি অপারেশনাল দল জয়পুরহাট জেলার কালাই থানার বড়াইগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিচ ট্যাপান্টাডল ট্যাবলেটসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তারা হলো, আইয়ুব আলী (৩৮), পিতা- আশরাফ আলী, সাং-রাঘবপুর, রবিউল হাসান (২৮), পিতা- মতিউর রহমান, সাং-বেড়াই ও রবিউল ইসলাম রনি (২৩), পিতা-আব্দুল গফুর মন্ডল, সাং-কুসুমসারা সকলের থানা-কালাই ও জেলা-জয়পুরহাট।
গ্রেফতারকৃত আসামী আইয়ুব এলাকার চিহ্নিত খুচরা মাদক কারবারী চক্রের প্রধান। গ্রেফতারকৃত আসামী রবিউল ও রনি আইয়ুব এর সহযোগী হিসেবে কাজ করতো বলে র্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়। এ ব্যাপারে কালাই থানায় আসামীদের সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।

No comments