শিরোনাম

সারিয়াকান্দিতে ডিসির অনুদান পেলেন অগ্নিদগ্ধ পরিবার | Bogura TV | বগুড়া টিভি


সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান এই অনুদানের চেক প্রদান করেন। 
জানা গেছে, এর আগেও ক্ষতিগ্রস্ত পরিবারের মোঃ বাদশা মিয়াকে (৫০) কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  ৯ হাজার টাকা, ৩ বস্তা শুকনা খাবার, ৩ বান্ডিল ঢেউটিন সহায়তা দিয়েছিলেন। 

উল্লেখ্য ওই গ্রামের মৃত হবিবর রহমান প্রামানিকের ছেলের একটি মাত্র টিনের ঘর ছিল। সেই ঘরেই থাকা খাওয়া রান্নাবান্না সহ গবাদি পশুর সাথে একই ঘরে বসবাস করতেন। সম্প্রতি তিন দিন লাগাতার বৃষ্টিবাদলের দিন ওই ঘরে রান্নাবান্না শেষে অসাবধানতা বশত চুলা থেকে ঘরে আগুন লেগে যায়। এই সময় বাদশা মিয়ার মেয়ে সুমি আক্তার ঘরেই ছিল। প্রতিবেশীরা ঘরে আগুন নেভানোর পর চকির নিজ থেকে অগ্নিদগ্ধ অবস্থায় সুমিকে উদ্ধার করেন। পরে সুমি আক্তারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করান। পরে দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এঘটনা উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে ক্ষতিগ্রস্ত বাদশা মিয়া কে ওই সহায়তা প্রদান করেন। এতে অনুদানের চেক পেয়ে বাদশা মিয়া ও তার মা তাসলি বেগম (৭০) আবেগ আপ্লুত হয়ে বলেন, আল্লাহতালা আপনাদের যেন মঙ্গল করেন । 

No comments