শিরোনাম

ধুনটে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর | Bogura TV | বগুড়া টিভি


সুমন হোসেন,ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে পৃর্ব শক্রতার জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী ফুলেরা খাতুনকে মারধর সহ বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী ফুলেরা খাতুন বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

প্রবাসীর স্ত্রী ফুলেরা খাতুন জানান, প্রতিবেশী রাইমত আলীর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আমার স্বামী আব্দুর রহিম প্রবাসে চাকুরী করার সুবাদে শনিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকায় রাইমত আলী ও তার লোকজন আমার বসত বাড়িতে ঢুকে অতর্কিত ভাবে হামলা চালিয়ে আমাকে মারধর সহ আমার ঘরবাড়ি ভাংচুর করেছে।

এ বিষয়ে ধুনট থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ফুলেরা খাতুনের অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments