শিরোনাম

আরও দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি | Bogura TV | বগুড়া টিভি



বগুড়া টিভি ডেস্কঃ

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

তারা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ এবং মধুপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার আনোয়ারুল হক।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার দুপুরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে 

No comments