পাঁচবিবি থানায় নতুন ওসি মুহাঃ ফয়সাল বিন আহসানের যোগদান | Bogura TV | বগুড়া টিভি
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পু্রহাটের পাঁচবিবিতে গত ৮ ডিসেম্বর শুক্রবার সকালে পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ ফয়সাল বিন আহসান যোগদান করেছেন। পূর্বে তিনি ছিলেন নওগাঁ সদর মডেল থানায় । অপরদিকে বদলি ওসি মোঃ জাহিদুল হক নওগাঁ সদর থানায় যোগদান করলেন।
তিনি গত ৮ ডিসেম্বর-২০২২ সালে পাঁচবিবি থানায় যোগদান করেছিলেন। জানা যায়,এক বছর হতেই ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের ন্যায় কেন্দ্রীয় প্রশাসনিক নির্দেশে ওসির এই রদবদল করা হয়েছে।

No comments