শিরোনাম

শিবগঞ্জে জোরপূর্বক বিধবা নারীর বাড়ি দখলের অভিযোগ | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের অভিরামপুর গাজমোতলা গ্রামে এক বিধবার বাড়ি দখলের অভিযোগ উঠেছে ফারুক হোসেন নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। 

এ বিষয়ে বিধার ভাতিজা জাফিরুল ইসলাম শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী গাবতলী উপজেলার বিবাদী আব্দুস সামাদ ওরফে  ফারুকসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন ব্যক্তি পূর্ব পরিকল্পিত ভাবে হাতে দেশীয় অস্ত্রেশস্ত্রে নিয়ে গত ইং ০৩/১২/২০২৩ তারিখ রাত ৯.৪৫ টার সময় তাদের বসত বাড়িতে এসে বিধবাসহ অন্যান্য শরীকদের বলে যে, তাদের বেঁধে রেখে পুলিশে দিবে। ভয়ভীতি দেখে কৌশলে বাড়ীর সদস্যদের বের করে দেয় এবং ঘরে তালা ঝুলিয়ে দেয়। ভুক্তভোগী পরিবারগুলোর মানবেতর জীবনযাপন। 

ভুক্তভোগী বিধবা আমেজা বেগম বলেন, আমরা দীর্ঘ দিন যাবৎ এ বাড়িতে বসবাস করে আসছি। এখন আমরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। 

এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

No comments