দেশীয় অস্ত্রসহ নৌকা প্রার্থী ছোট মনিরের অনুসারী আটক | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
টাঙ্গাইলের গোপালপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাড়িসহ মনির (২৫) নামের এক চালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মাইক্রোবাসের চালক মনির উপজেলার সমেশপুর গ্রামের লোকমানের ছেলে।
বুধবার (২০ ডিসেম্বর) রাত ৯টায় গোপালপুর থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রট আবু বক্কর সরকারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপালপুর পৌরসভার থানা সংলগ্ন এলাকায় তল্লাশি চালায়। এসময় মাইক্রোবাসযোগে দেশীয় অস্ত্রবহনকারী মাইক্রোবাসটিকে থামানোর জন্য সিগনাল দেয়া হয়। এসময় গাড়ি থাকা দুইজন পালিয়ে যায়। পরে অস্ত্রসহ চালককে গ্রেপ্তার করা হয়। গাড়িটির নৌকার পোস্টার লাগানো ছিল।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান এবং জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রট আবু বক্কর সরকার ঘটনাস্থলে উপস্থিত থেকে র্যাব ও পুলিশের সহায়তায় ওই মাইক্রোবাস চালককে অস্ত্রসহ গ্রেপ্তার করেন। পরে র্যাবের কাছে তাদের হস্তান্তর করা হয়। আসামীকে এখনো পুলিশের কাছে সোপর্দ করা হয়নি।

No comments