শিরোনাম

বগুড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য নিহত | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য নিহত


ফয়সাল হোসাইন সনি,বগুড়া টিভিঃ

বগুড়ার বনানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বেতার কক্ষের কনস্টেবল নিহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাত্রি ৮টা ৩০ মিনিটে বগুড়ার বনানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে লেগে যায়,পড়ে স্থানীয় লোকজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 


নিহত পুলিশ কনেস্টেবল আব্দুল লতিফ,বগুড়া পুলিশ লাইন্সে বেতার কক্ষে চাকুরীরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চডিয়া শিকার,হাটিকুমরুল এলাকার ঈমান আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদ্য পদন্নোতি প্রাপ্ত (পুলিশ সুপার) স্নিগ্ধ আক্তার।

No comments