শিরোনাম

মসজিদে তাবলীগ করতে গিয়েও রক্ষা পায়নি বগুড়ায় ছাত্রলীগ কর্মী হত্যার ৩ আসামী | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

মসজিদে তাবলীগ করতে গিয়েও রক্ষা পায়নি বগুড়ায় ছাত্রলীগ কর্মী হত্যার ৩ আসামী, ঢাকা মহানগর কাকরাইল মসজিদে অভিযান পরিচালনা করে তিনজন হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ।

১৩ ই ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্নিগ্ধ আখতার।

পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি জানান, ৭ ডিসেম্বর সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম এর ছেলে ছাত্রলীগ কর্মী আরিফের ভাগিনা মহিমের সাথে কথা কাটাকাটি হয় আটককৃত মূল আসামি সাকিবের। এ সময় দুইজনের হাতাহাতি ঘটলে নিশিন্দারা পূর্বখাঁ পাড়া এলাকার সাকিব শেখ কে ছুরিকাঘাত করে নিহত আরিফ। পরবর্তীতে বগুড়া সদর থানায় মামলা দায়ের করলে ১৮ দিন কারাবাস করে নিহত আরিফ।

কারাগার থেকে বের হওয়ার পরেই হত্যার পরিকল্পনা করে সাকিব শেখ। পরবর্তীতে ৫ ই ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে দশটায় বগুড়া সদর থানার সুলতানগঞ্জ পাড়া স্বদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে আসলে গ্রেফতারকৃত শাকিব শেখ, সানমুন শেখ, উভয়ের পিতা মিলু শেখ, এবং হাতেম আলী শেখ এর ছেলে হিমেল শেখ সহ অজ্ঞাত আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে এবং মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে চলে যায়। 

তৎক্ষণাৎ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে নিহত আরিফের মা বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিরা প্রথমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এবং পার্শ্বদেশ ভারতে যাবার চেষ্টা করে কিন্তু ভারতে যেতে না পারায় পুনরায় তাদের পরিকল্পনা পরিবর্তন করে ঢাকা মহানগর কাকরাইল মসজিদে অবস্থান নেয় এবং তাবলীগ জামাতের মুসল্লী সেজে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আত্মগোপন করবে মর্মে পুলিশকে জানায়।

পরবর্তীতে বগুড়া জেলা পুলিশ, এন্টি টেররিজম ইউনিটের গোয়েন্দা সদস্যরা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা মডেল থানার কাকরাইল মসজিদে অভিযান পরিচালনা করে হত্যার সাথে সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতার করে। এবং ঘটনাস্থল থেকে দুইটি লোহার হাসুয়া, হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি এসএস পাইপ উদ্ধার করে পুলিশ।

এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত স্নিগ্ধ আখতার জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।




No comments