বগুড়ায় ভুল সিজারে রোগীর মৃত্যু! পালিয়েছে চিকিৎসক | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যার মধ্যে ৬০ শতাংশ স্বাস্থ্য বিভাগের নিয়মনীতির অনুসরণ করে না বলে অভিযোগ পাওয়া গেছে।
ভিডিও দেখুন
স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই প্রভাবশালীরা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে তুলছেন। কিছু অর্থলোভী চিকিৎসক এসব ক্লিনিকে অপচিকিৎসা দিয়ে থাকেন বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা।
ভুল অপারেশনের কারণে রোগী মৃত্যুর ঘটনায় পালিয়ে যায় চিকিৎসক, নার্স ও ক্লিনিক মালিকরা। গাইনি চিকিৎসক না থাকলেও ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সহকারী ও আয়াকে দিয়েও সিজার করিয়ে নিচ্ছে ফলে শিশুর মৃত সহ মায়ের ব্যাপক শারীরিক অবনতির ও মৃত্যু ঘটছে।
১৯ শে ডিসেম্বর বিকালে এমন একটি ঘটনা ঘটে বগুড়ার কলোনী এলাকার স্বচ্ছ সেবা হাসপাতালে। পারিবারিক বন্ধনে বিয়ে হয় শাজাহানপুর এলাকার মাদলা এলাকার দম্পতির। ১২ বছর পর হাসিমুখে বাচ্চা প্রসব করতে আসেন এই হাসপাতালে, তবে বাচ্চা প্রসব করে চিকিৎসকের ভুল চিকিৎসায় হাসিমাখা সেই মা চলে যান না ফেরার দেশে।
নিয়মানুসারে ১০ শয্যার হাসপাতালে তিনজন এমবিবিএস চিকিৎসক, ছয়জন নার্স, একজন সার্জন, একজন গাইনোকোলজিস্ট, একজন মেডিসিন চিকিৎসক এবং একজন অ্যানেসথিয়েটিস থাকার কথা। কিন্তু ৬০ শতাংশই এসব মেনে চলে না। আবার অধিকাংশরই নেই পরিবেশ অধিদফতরের লাইসেন্স।
শিক্ষার্থী দিয়েও কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে এই হাসপাতালে। মৃতুর খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে গেলে পালিয়ে যায় ক্লিনিক মালিক , চিকিৎসক, নার্স সহ অন্যান্যরা।
এ বিষয়ে রোগীর স্বজনরা জানান, আমরা মামলা করবো এবং এই হাসপাতালের বিরুদ্ধে ব্যাবস্থা নেবার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

No comments