শিরোনাম

বগুড়ায় ২০ কেজি গাঁজা সহ আটক-৪ | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ায় ২০ কেজি গাঁজা সহ ৪ জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-১২। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন। 

৩ রা ডিসেম্বর তাদের আটক করা হয়। র‌্যাব-১২ বগুড়া অপারেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা হতে রংপুরগামী একটি প্রাইভেট কারে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ২ রা ডিসেম্বর সন্ধ্যায় র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ও সদর কোম্পানী সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে বগুড়া জেলার সদর থানাধীন গোকুল ইউপিস্থ গোকুল উত্তরপাড়া হলবন্দর গ্রামস্থ সবুজ নার্সারীর সামনে রংপুর-বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ১। মো: জয়নাল মিয়া (৫৪), পিতা- মৃত বাবু মামুদ, সাং- কাচারীপাড়া, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী,

 ২। মো: মাসুদ মিয়া(৪১), পিতা- আসাদ মুন্সি, সাং- কানরা, থানা- দাউদকান্দী, জেলা- কুমিল্লা, ৩। মো: আব্দুল্লাহ আল মাছরুল (১৯), পিতা- মো: জামাল মিয়া, সাং- মথুরাপুর উত্তরপাড়া, থানা ও জেলা- কুমিল্লা, ৪। মো: হাসান আলী (৩৬) (ড্রাইভার), পিতা- মো: বাদশা মিয়া, সাং- শেরপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুরদের’কে ২০ কেজি গাঁজা, ১টি প্রাইভেট কার, ৩ টি মোবাইল, ৩টি সীম ও নগদ ২০০০/- টাকাসহ আটক করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

No comments