বগুড়ায় শহর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় শহর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই ডিসেম্বর সকাল ১১ টায় বগুড়া জেলা আওয়ামী যুবলীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
শহর যুবলীগের সভাপতি মাহফুজুল ইসলাম জয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারন সম্পাদক উদয় কুমার বর্মন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম-সাধারন সম্পাদক মঞ্জরুল আলম মোহন, সাগর কুমার রায়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম ডাবলু, সকল ওয়ার্ড যুবলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

No comments