শিরোনাম

শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ | Bogura TV | বগুড়া টিভি

শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নাজিরুল ইসলাম শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ‍্যালয় ও কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মো: আলী ইমাম ইনোকী।

এসময় অত্র কলেজের অধ‍্যক্ষ মোতাহার হোসেনের সার্বিক ব‍্যবস্থাপনায় ও অত্র কলেজের প্রভাষক শহিদুল ইসলাম সুমনের সঞ্চালনায় এতে অংশ নেন গভর্নিং বডির সদস্য যথাক্রমে আক্কাস আলী, ইমদাদুল হক, জাহিদুর রহমান, আব্দুল লতিফ, মোকছেদ আলী, জিনাত জাহান পাতা, আব্দুস সোবহান, আব্দুল মজিদ সহ প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সকল সদস্যবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকামণ্ডলী ও সকল শিক্ষার্থীরা।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রত‍্যেক ক্লাসের মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মূল‍্যায়নের ভিত্তিতে ক্রমান্বয়ে মূল‍্যায়ন কপি শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

No comments