দুপচাঁচিয়া ভিক্ষুক পুর্ণবাসন কর্মসূচির উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার | Bogura TV | বগুড়া টিভি
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ডিমশহর ও আটগ্রামে ভিক্ষুক পুর্ণবাসন কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজশাহ্, কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক বেলাল হোসেন, ইউপি মেম্বার বাদেশ আলী, স্থানীয় আওয়ামীলীগ নেতা মুন্টু প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ডিমশহর মৃত আয়েন উদ্দীনের ছেলে ভিক্ষুক শহিদুল ইসলাম ও চামরুল ইউনিয়ন আটগ্রাম নগরপাড়ার মৃত মহির প্রামানিকের ছেলে ভিক্ষুক সাঈদ প্রামানিককে পুর্ণবাসন কর্মসূচির আওতায় নিত্য প্রয়োজনীয় মালামাল সহ পৃথক দু’টি দোকানঘর প্রদান করা হয়।

No comments