সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত | Bogura TV | বগুড়া টিভি
সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি প্রতিনিধি:
উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এ- শ্লোগানকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে এক র্যালি বের হয় ।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান । উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদের সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব্য রাখেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মুক্তি প্রমুখ।

No comments