শিরোনাম

বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২৩ এর শুভ উদ্বোধন | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বগুড়া জেলার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম চক আলম কমিউনিটি ক্লিনিক, বগুড়া সদর, বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বগুড়া সদর ডা. সামির হোসেন মিশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর ফিরোজা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন সরকার প্রমুখ। 

অনুষ্ঠানে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দেশব্যাপী এ মহাযজ্ঞের বগুড়া পর্বের শুভসূচনা ঘটে।


No comments