বগুড়ায়, জলবায়ু ন্যায্যতার দাবিতে, ওয়াটার কিপার্সের মানববন্ধন অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি
খালেদ সিদ্দিকী, চিফ রিপোর্টার:
জলবায়ু ন্যায্যতার দাবিতে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে, ওয়াটার কিপার্স বাংলাদেশ, বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।
৯ ই ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধন থেকে, জলবায়ুর বিরূপ প্রভাব, এর থেকে পরিত্রাণের জন্য করণীয় বিষয়ে আলোকপাত করে এবং চলমান বিশ্বের নানান সংকট তুলে ধরে বক্তব্য প্রদান করেন মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা করতে আমাদের আন্দোলনকে আরো বেগবান করতে ও সংকটের সমাধান করতে কপ-২৮ সম্মেলন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কপ-২৮ সম্মেলনের পূর্ববর্তী সপ্তাহ ও সম্মেলন চলাকালীন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা বিভিন্নভাবে ধনী রাষ্ট্র ও বৃহৎ কর্পোরেশন গুলোর দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়গুলো তুলে ধরবো, একই সাথে তাদের ব্যর্থতার বিষয়গুলো পর্যালোচনায় নিয়ে আসবো।
আমাদের কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদেরকে আরো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করার প্রচেষ্টা চালানো হবে, এবং ধনী রাষ্ট্রগুলোকে জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে।
এ সময় সমসাময়িক নানান বিষয়ের উপর আলোকপাত করে নেতৃবৃন্দ বলেন, বর্ণবাদী উপনিবেশবাদ উদ্ভূত ফিলিস্তিনের জনগণের উপর ইসরাইলের হামলা অনথিবিলম্বে বন্ধ ও অবরোধ প্রত্যাহার, জীবাশ্ম জ্বালানি উৎপাদন, ব্যবহার ও পরিবহন থেকে দ্রুততা ও ন্যায্যতার ভিত্তিতে বের হয়ে এসে নবায়নযোগ্য সবুজ জ্বালানি ব্যবহার নিশ্চিত করা; লিঙ্গ সমতা নিশ্চিতকরণ সহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচিটি পালিত হচ্ছে।
ওয়াটার কিপার্স বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশে ৩১ টি জায়গায় একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। অন্যান্য জায়গার মতো, সোশ্যাল এডভান্সমেন্ট প্রোগ্রাম এন্ড নেটওয়ার্কিং অর্গানাইজেশন (স্বপ্ন), পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি), মথুরা সমাজ কল্যাণ পরিষদ (এমএসকেপি), রোপ ও বিসিসি এর যৌথ উদ্যোগে বগুড়ায় এই কর্মসূচি পালন করেছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বগুড়া জেলা সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান সভাপতিত্বে
উক্ত মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন এডভোকেট মোজাম্মেল হক, সৈয়দ ফজলে রাব্বী ডলার, মোঃ ফজলুল হক, টিপু সুলতান,জাকিয়া সুলতানা, নিভারানি পূর্ণিমা প্রমুখ।

No comments