বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে রাগেবুল আহসান রিপুর নৌকার প্রচারণা | Bogura TV | বগুড়া টিভি
সম্রাট,বগুড়া সদর ( উপজেলা ) প্রতিনিধিঃ
রবিবার বিকেলে পালশা এলাকায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর পক্ষ থেকে নৌকা মার্কায় ভোট চেয়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন অত্র ফাউন্ডেশনের সভাপতি ও জেড. বি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোস্তফা মাহামুদ শাওন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদ হোসাইন নাঈম,
বগুড়া জেলা শাখার সহ সভাপতি আবুজাফর মো:মাহমুদুন্নবী রাসেল, এস এম তারিক, যুগ্ম সম্পাদক নিশান মাহাবুব হাসান সরকার ফয়সালও সাংগঠনিক সম্পাদক রাব্বি শেখ, নাঈমা রহমান, মাহফুজুর রহমান, সদস্য অভি, ইলিয়াস, সহ নেতৃবৃন্দ।

No comments