শিরোনাম

বগুড়ায় ৫৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২ | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৫৮ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হেলাল মিয়ার ছেলে ট্রাক চালক মোঃ হাফিজুর রহমান (৩১) ও মোঃ আলমাস আলীর ছেলে হেলপার মোঃ রাসেল (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ ডিসেম্বর) বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাইপাস এর সামনে অভিযান চালিয়ে ৫৮ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি ট্রাক ও ১টি মোবাইল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

No comments