শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত | Bogura TV | বগুড়া টিভি
বসির আহাম্মেদ, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ জামতলা নামক স্থানে ট্রাক চাপায় রনি হোসেন (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। রনি শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামের জিয়ারত আলীর ছেলে। নিহত রনি পেশায় একজন কৃষক। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রনি মোটরসাইকেল যোগে গাড়াগঞ্জ বাজারে যাচ্ছিলেন।
এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় রনির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। তার মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে পড়ে। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি পুলিশ আটক করতে পারেনি।
.jpg)
No comments