শিরোনাম

ডোবায় এক নারীর অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডোবা থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৌরশহরের আলিয়াবাদ পশ্চিম পাড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
নবীনগর থানার পরিদর্শক তদন্ত সজল কান্তি দাস জানান, ডোবায় নারীর অর্ধগলিত মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। 

তিনি আরও জানান, নিহতের মরদেহটি কয়েকদিন পানিতে থাকার কারণে সারা শরীরে পচন ধরে গেছে। মরদেহ শনাক্তের জন্য চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


No comments