শিরোনাম

পাঁচবিবিতে এনজিও সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি


দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পু্রহাটের পাঁচবিবিতে এনজিও সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার সন্ধ্যায় বটতলী এস ডি এস এনজিও মিলনায়তনে এস ডি এস এনজিও'র আয়োজনে ও জেলা আওয়ামীলীগের সভাপতির আহবানে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন এসডিএস এনজিওর সভাপতি আয়েশা সিদ্দিকা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট। তিনি বলেন,আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিন আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিন।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বন্ধনের পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব,জাকস ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম বাদশা, টি এম এস এস এর সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান,নারী জাগরণী সংস্থার সভাপতি সেলিনা আক্তার চৌধুরী ও পামডোর প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার প্রমুখ। সভায় আশা, জাকস, জি আর,ডি,এম, নারী জাগরণী সংস্থা, পামডো, উত্তরবঙ্গ সমন্বিত শিশু পরিবারসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

No comments