শিরোনাম

বিএনপির সম্পাদকসহ ২জন নেতাকর্মী গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি

বিএনপির সম্পাদকসহ ২জন নেতাকর্মী গ্রেফতার


দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সাঃ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী ও ছাত্রদল কর্মি আবু সাঈদকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ। 

গত শুক্রবার রাতে তাদের আটক করে পুলিশ। থানায় দায়ের করা একটি পুলিশ বাদী নাশকতার মামলায় তারা ছিলেন এজাহার নামীয় আসামি। 

পাঁচবিবি থানার ওসি মোঃ ফয়সাল বিন আহসান বলেন, ইতিপূর্বে (২৮ অক্টোবর) পুলিশ বাদি থানায় দায়ের করা নাশকতার মামলায় এজাহার ভুক্ত আসামী আঃ হান্নান চৌধুরীরকে শুক্রবার সন্ধ্যায় হরেন্দা গ্রামের নিজ বাড়ি থেকে এবং বাগজানা ইউনিয়ন ছাত্রদলের কর্মি ভীমপুর গ্রামের দুলালের পুত্র আবু সাঈদকে গ্রেফতার করা হয় বলে তিনি জানিয়েছেন।

No comments