শিরোনাম

দিল্লি গেলেন বিএনপি নেতা মেজর হাফিজ | Bogura TV | বগুড়া টিভি



বগুড়া টিভি ডেস্কঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ভারতের রাজধানী নয়াদিল্লি গেছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়া বিমানে করে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ তিনি ভারত যাওয়ার কথা ছিলো। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন হাফিজ উদ্দিন আহমেদকে যেতে দেয়নি। তখন তার স্ত্রী ভারত গেছেন।

এরপর বুধবার (১৩ ডিসেম্বর) হাফিজ উদ্দিন তাকে বিদেশ যেতে বাধা দেয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিটে তাকে বাংলাদেশ ত্যাগ ও বিদেশ থেকে দেশে ফেরার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি।


আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

No comments