কাহালুতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ার কাহালু উপজেলায় অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার অভিযোগে মাটি খননের এক্সকেভেটর মেশিন মালিক হারুনুর রশিদ হারুনের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ ডিসেম্বর) কাহালু পৌর এলাকার সারাই গ্রামের পশ্চিম মাঠে মাটি খননকালে আদালত হারুনকে আটক ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
হারুন কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামের মোজাম্মেল হকের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুছা।

No comments