বগুড়ায় পণ্যবাহী ট্রাকে আগুন | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার দশমাইল এলাকায় ঢাকাগামী পণ্যবাহী দুটি ট্রাক থামিয়ে আগুন ধরিয়ে দেয়।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে করে।
ট্রাকের চালক আফজাল হোসেন জানান, দশমাইল এলাকায় কয়েকজন যুবক ট্রাকের গতিরোধ করে। এরপর পেট্রোল দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাক দুটির সামনের অংশ কিছুটা পুড়ে গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, দুটি ট্রাকে কারা আগুন দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। নাশকতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments