আমিনপুরে নতুন ওসির যোগদান | Bogura TV | বগুড়া টিভি
পাবনা আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ হারুনুর রশিদ।
বুধবার (০৯ নভেম্বর) বিকেল ৪টায় তিনি আমিনপুর থানায় ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে নবাগত ওসি হারুনুর রশিদ নারায়ণগঞ্জ বন্দর থানা এবং টাংগাইল জেলার বাসাইল থানায় সততার সাথে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করেছেন।
নবাগত ওসি হারুনুর রশিদ বলেন, আমি জেনেছি আমিনপুর একটি শান্তিপ্রিয় জায়গা। আমিনপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি এই থানা এলাকাকে দালালমুক্ত, মাদকমুক্ত রাখতে কাজ করে যাব ইনশাআল্লাহ ।
এসময় বিদায়ী ওসি আনিসুর রহমান নবাগত ওসি হারুনুর রশিদকে ফুলেল শুভেচছায় বরণ করে নেন এবং দায়িত্ব হস্তান্তর করেন। বিদায়ী ওসি আনিসুর রহমান আমিনপুর থানায় ১১ মাস দায়িত্ব পালন শেষে টুরিস্ট পুলিশে যোগদান করলেন।
এসময় আমিনপুর থানার সকল অফিসার এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments