শিরোনাম

হোটেল সিয়েস্তায় পুলিশের অভিযান ৪ জন আটক | Bogura TV | বগুড়া টিভি



ফয়সাল হোসাইন সনিঃ

বগুড়া শাজাহানপুর থানাধীন ফুলদিঘী এলাকায় অবস্থিত হোটেল সিয়েস্তায় ৪ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে অসামাজিক কাজের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার অভিযানে ৪ জন নারী ও পুরুষ কে আটক করে থানা পুলিশ।

শহরের এই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অশ্লীল কর্মকাণ্ডের দায়ে অভিযান পরিচালনা করেন শাজাহানপুর থানা পুলিশ। এ সময় সেখান থেকে ৪ জনকে আটক করে থানায় আনা হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ধরনের অসামাজিক কার্যকলাপে আমরা অভিযান পরিচালনা করে যথাযথ ব্যাবস্থা গ্রহন করবো।

No comments