বগুড়া টিভিতে সংবাদ প্রকাশের পর বদলি হলো গাবতলীর ওসি | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
শান্তি সমাবেশের ঘোষণা দিয়ে গাবতলীতে দলীয় কার্যালয় খোলেনি উপজেলা আলী'গ। এমন অভিযোগ করছে আলী'গ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শান্তি সমাবেশের ঘোষণা দিয়ে গাবতলীতে দলীয় কার্যালয় খোলেনি উপজেলা আলী'গ। এমন অভিযোগ করছে আলী'গ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের হরতালের ঘোষণা দেন বিএনপি। আর বিএনপির সাথে সহমত প্রকাশ রেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন।
তবে সারাদেশে শান্তি সমাবেশের ডাক দেন বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। তবে বগুড়া শহর সহ জেলার বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ পালন করা হলেও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলীতে উপজেলা আলী'গের দলীয় কার্যালয় খোলা হয়নি।
নেতাকর্মীরা জানান, দলীয় নেতা কর্মীদের উপস্থিত থাকার কথা বলে দলীয় কার্যালয়ই খুলেনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের নেতারা।
এ বিষয়ে গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন জনি জানান, আমরা গাবতলীতে শান্তি সমাবেশ করতে পারিনি তবে নাড়ুয়ামালাতে করেছি।
গাবতলীতে বিএনপির নেতাকর্মীরা লাঠি-সোঁটা, দেশীয় অস্ত্র সহ থানার সামনে অবস্থান করে আমাদের নেতাকর্মীদের মারপিট করে তাড়িয়ে দেয়, সেখানে থানা পুলিশের নূন্যতম দায়িত্ববোধ ছিলনা।
তবে যথাযথ দায়িত্ব পালন না করে একপাক্ষিক দায়িত্ব পালন করছেন এমন কিছু অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন আগে বগুড়া টিভিতে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উর্ধতন কর্তৃপক্ষের। তার প্রেক্ষিতে সনাতন চন্দ্র সরকারকে বদলী করা হয়।
তবে এ বিষয়ে গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, এখনো অফিসিয়াল নোটিশ আসেনি।
উল্লেখ্যঃ অবৈধ বালু উত্তোলনে চাঁদা আদায় করতেন সনাতন চন্দ্র সরকার। তাছাড়া রাজাপুর ইউনিয়ন এর মন্ডলধরন এলাকার রোহান চৌধুরীকে হত্যার সময় হত্যাকারী গিয়াস উদ্দিন বলেন ওসি সনাতন আমার নিজের লোক তখন স্থানীয়রা ভয়ে চলে যান।

No comments