চাঁদপুরে পদ্মায় ধরা পড়লো ১২ কেজির আইড় মাছ | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় পদ্মা নদীতে জেলের ডোম জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ। বুধবার (২২ নভেম্বর) ভোর রাতে স্থানীয় জেলে জিন্নাত আলী প্রধানিয়ার জালে মাছটি ধরা পড়ে। সঙ্গে সাড়ে ৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছও পেয়েছেন তিনি।
চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের মৎস্য আড়তদার বিল্লাল কাজী জানান, মঙ্গলবার রাতে রাজরাজেশ্বর ইউনিয়ন এলাকার পদ্মা নদীতে প্রতিদিনের মতো জাল ফেলেন জিন্নাত।
এ সময় তার বড় ফাঁসের কটসুতার তৈরি ডোম জালে ১২ কেজির আইড় মাছটি ধরা পড়ে। পরে বুধবার সকালে মাছটি আড়তে নিলে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় বিক্রি হয়।
মাছ বিক্রেতা অনিক নামে একজন আইড় মাছটি কিনেন। এমন বড় আকৃতির আইড় মাছ চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সচারাচর দেখা যায় না বলে ঘাটের লোকজন জানান।
আরও পড়ুন: হরতাল-অবরোধের প্রভাব মাদারীপুরের খুচরা বাজারে
উল্লেখ্য, ইলিশের ভরা মৌসুম এখন শেষ। বর্ষার পানি কমে যাওয়ায় ইদানীং চাঁদপুরের পদ্মা-মেঘনায় এই সময় নদীর বড় বড় পাঙ্গাশ মাছের সঙ্গে বড় বড় আইড় মাছও ধরা পড়ছে।

No comments