বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ | Bogura TV | বগুড়া টিভি
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম ভরত চন্দ্র বর্মন (২৬)। তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার নওটিকা এলাকার শীতল চন্দ্রের ছেলে।
আহত আলামিন একই উপজেলার কেশরতা উত্তরপাড়া এলাকার মোঃ আব্দুল গফুরের ছেলে।
পুলিশ জানান, সকালে মোটরসাইকেল আরোহী ২ জন নন্দীগ্রাম এলাকায় মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন, এসময় অপরদিকে থেকে আসা
বগুড়া-নাটোর মহাসড়কের নন্দিগ্রাম সেলিনা পাম্প সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন ধাক্কা খান।
এ সময় ঘটনাস্থলেই চালক ভরত চন্দ্র বর্মন নিহত হন। তবে পেছনে বসা আলামিন ছিটকে পরেযায়।
এ সময় খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। আর ভরত চন্দ্র বর্মনের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ট্রাককে আটক করা যায়নি।

No comments