পাঁচবিবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে এমপি দুদুকে শুভেচ্ছা ও অভিনন্দন | Bogura TV | বগুড়া টিভি
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
আগামী ৭ই জানুয়ারি-২০২৪ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-পাঁচবিবি -১আসনে আবারো আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হওয়ায় এমপি আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পাঁচবিবি উপজেলা কমিটি।
আজ বুধবার সকালে পাঁচবিবি পৌর সদর ঢাকাইয়া পট্টি মহল্লার এমপির বাসভবনে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান,
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পাঁচবিবি উপজেলা শাখার বাংলাদেশ সভাপতি মোঃ রবিউল আলম লিটন, সহ-সভাপতি আসমান আলী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম,সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক শহিবুল ইসলাম, প্রচার সম্পাদক দবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ রওনক জাহান বন্যা, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আলতাব হোসেন, ত্রাণ ও পুনর্বাসক বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম,সদস্য সানোয়ার হোসেন ও ইস্তামুল ইসলাম প্রমুখ।


No comments