বগুড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ার শেরপুরে আব্দুল মতিন (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল মতিন (৬০) কছিম উদ্দিনের ছেলে। সে গরু কেনাবেচার ব্যবসা করতো। তাছাড়া স্থানীয় বিএনপির রাজনৌতিক কর্মী ছিলো বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা জানান, সকালে কৃষি শ্রমিকেরা ধান কাটার জন্য ক্ষেতে যাওয়ার সময় ক্ষেতের পাশে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিলো।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার শাহা জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

No comments