শিরোনাম

পুতুল খেলার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

নোয়াখালীর বেগমগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নুসরাত জাহান নুবা (৩) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামের তুলা বাড়ির আবুধাবি প্রবাসী নুরুল ইসলাম রিয়াদের মেয়ে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১টায় তাকে উপজেলার অনন্তপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে একই দিন বিকেল ৩টার দিকে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামদেবপুর গ্রামের সিরাজ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

একলাশপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আনোয়ার হোসেন জুয়েল জানান, কিছুদিন আগে নুবা তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের কামদেবপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। গতকাল দুপুরের দিকে সে নানাবাড়িতে খাটে বসে পুতুল নিয়ে খেলছিল। 

পুতুল খাট থেকে নিচে পড়ে গেলে পুতুল নেওয়ার সময় একটি সাপ তার পায়ে কামড় দিয়ে চলে যায়। নুবার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। পরে তাকে পরিবারের সদস্যরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুবার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কাজী মো.হাসান কিবরিয়া বলেন, এ ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। নিহতের পরিবার পুলিশকে বিষয়টি অবহিত করেনি।

No comments