পাবনা ২ আসনে পূণরায় নৌকার মাঝি ফিরোজ কবির | Bogura TV | বগুড়া টিভি
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পুনরায় আবারও নৌকার মাঝে হলেন পাবনা ২ আসনের বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি।
এর আগে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ধার্য করা হয়।
নির্বাচনের তফসিল ঘোষণা পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন এবং জমার হিরিক পড়ে যায়। উল্লেখ্য পাবনা ২ আসন থেকে সর্বমোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দেন।
এর মধ্য থেকে যাচাই-বাছাই করে বিশেষ যোগ্যতার পরিচয় পুনরায় আবারও নৌকা প্রতীক পান পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম তফিজ উদ্দিন এর সুযোগ্য পুত্র পাবনা ২ আসনের বর্তমান এমপি আহমেদ ফিরোজ কবির।
২৬শে নভেম্বর রবিবার আওয়ামী লীগের দলীয় কার্যলয় থেকে মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
এদিকে আহমেদ ফিরোজ কবির এমপি পুনরায় আবারও নৌকা প্রতীক পাওয়ায় আসনটির বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় হাট-বাজারে আনন্দ উল্লাস মিষ্টি বিতরণ করেছেন তার সমর্থকরা।

No comments